business · RisingBD
মাছ চুরির অপবাদে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যান। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তার ওপর রাতভর নির্যাতন চালানো হয়। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেন, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপান এবং তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →