politics · Amar Bangla BD

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

Amar Bangla BD2 views
বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্থন ও শক্তিশালী করার প্রত্যয়ে গঠিত নতুন জোট ‘পার্টনার্স ফর মাল্টিল্যাটারালিজম’ বা ‘পি৪এম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনের সাইডলাইনে এই উদ্বোধনী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল, কেনিয়া ও কানাডার শীর্ষ নেতাদের উদ্যোগে গঠিত ‘পি৪এম’ জোটটি চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক যৌথ নিবন্ধে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, এই জোট কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তরের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর, প্রতিনিধিত্বমূলক এবং বিশ্বস্ত করে তুলতে কাজ করবে। চলতি সপ্তাহে জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আগামী শনিবার তার সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে নতুন এই জোটের উদ্বোধনী অধিবেশনে তার যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার বাঙলা/রাজীব
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন