science · Amar Bangla BD

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

Amar Bangla BD1 views
অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে সাড়ে চার লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শিকাগো ইউনিভার্সিটির ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব থেকে প্রকাশিত এক গবেষণার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ বুধবার প্রকাশিত এই গবেষণার পূর্বাভাসটি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। এতে সাধারণ একটি বছরের তুলনায় এল নিনোর কারণে অতিরিক্ত গরমের ফলে যে পরিমাণ প্রাণহানি হতে পারে, তার একটি হিসাব তুলে ধরা হয়েছে। গবেষকদের অনুমান অনুযায়ী, এর ফলে বৈশ্বিক ভূখণ্ডের তাপমাত্রা প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বা ২.১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যেতে পারে। এছাড়া স্বাভাবিক বছরের তুলনায় প্রচণ্ড গরমের দিনগুলো ৪৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চরম গরবের প্রভাবে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলো এবং আফ্রিকার সাহেল অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে সাহেল অঞ্চলে প্রায় ৬৮,৮০০ জনের মতো অতিরিক্ত মৃত্যুর শঙ্কা রয়েছে। এর মধ্যে যেকোনো একক দেশের তালিকায় নাইজেরিয়াতে সর্বোচ্চ ৩১,৪০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ায় ১৯,৩০০ জন এবং সুদানে ১৭,৬০০ জনের মৃত্যুর পূর্বাভাস রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সম্মিলিতভাবে ১৯,৪০০ অতিরিক্ত মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে। পাশাপাশি ভারতে ১৫,৮০০ জন এবং ব্রাজিলে ১৩,৩০০ অতিরিক্ত মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছে গবেষক দলটি। আমার বাঙলা/রাজীব
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন