politics · Amar Bangla BD
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নতুন মহাসচিব নিয়োগের এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মক্কা প্রতিরক্ষা জোটের সাধারণ সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে ২০২৩ সালে অবসরে যাওয়া এই কর্মকর্তা ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত দেশটির জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের (এনডিইউ) প্রেসিডেন্ট ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যৌথভাবে বহুল আলোচিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছেন। ইসলাম ধর্মের পবিত্র মক্কায় সই হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এটি ‘মক্কা জোট’ নামে বিশেষ পরিচিতি পেয়েছে। মক্কা প্রতিরক্ষা জোটের প্রধান শর্ত হলো, মক্কা জোটের মধ্যে সদস্য যেকোনো একটি দেশের ওপর সামরিক হামলা হলে তা তিনটি দেশের ওপরই যৌথ আক্রমণ হিসেবে গণ্য হবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা মোকাবিলায় এবং পশ্চিমা শক্তির ওপর নির্ভরতা কমাতে এবং যৌথভাবে আধুনিক সমরাস্ত্র উৎপাদনে এ ঐতিহাসিক জোট তৈরি করা হয়েছে।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →