sports · Amar Bangla BD
এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই তথ্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ করেছে। প্রথমবারের মতো আয়োজিত এপিএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচশরও বেশি। এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাসকিনের নাম যুক্ত হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। সেখানেই তারকা এই পেসারের দল পাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগ, (এলপিএল) জিম্ব-আফ্রো টি-টেন, আবুধাবি টি-টেনের পর আরেকটি বিদেশি লিগে খেলার সুযোগ এই টাইগার পেসারের সামনে।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →