politics · Amar Bangla BD
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার রোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়া প্রতিরোধে পৃথক কমিটি গঠন করা হবে। তবে এসব কমিটি কখন থেকে কার্যক্রম শুরু করবে কিংবা কমিটিতে কারা থাকবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে মাদক ও জুয়া প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকেই এসব সমস্যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →