politics · Amar Bangla BD

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Amar Bangla BD1 views
জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠক করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠকের বিষয় নিশ্চিত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ক‌রেন। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদকে সরকারগুলোর মধ্যে যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়। সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে খলিলুর রহমানের সাফল্য কামনা করেন এবং জাতিসংঘের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন