politics · Amar Bangla BD
নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে একাধিক বিক্ষোভ হয়েছে। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এসব বিক্ষোভ হয়। বিক্ষোভ থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য জবাবদিহি এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের কাছে আয়োজিত একটি বিক্ষোভে ৪০০ জনের বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি)। বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। জেভিপি ও নিউইয়র্ক ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (এনওয়াইসি-ডিএসএ) এই কর্মসূচির নেতৃত্ব দেয়। বিক্ষোভে অংশ নেওয়া নিউইয়র্কের এক বাসিন্দা বলেন, তিনি নিউইয়র্কেই জন্মেছেন ও বড় হয়েছেন। তার ভাষ্য, নেতানিয়াহুর নিউইয়র্কে উপস্থিতি তিনি অসম্মানজনক বলে মনে করেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও মন্তব্য করেন। ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্টের সদস্য ও জেভিপির বিক্ষোভে অংশ নেওয়া আরেক বাসিন্দা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদকে নিজেদের বিশ্বদৃষ্টিভঙ্গি তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। তার অভিযোগ, এই দৃষ্টিভঙ্গিতে যুদ্ধ ও বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব পরিচালনার ধারণা রয়েছে। সূত্র: আল-জাজিরা
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →