business · Amar Bangla BD

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

Amar Bangla BD1 views
জাতিসংঘ পুরোপুরি নিখুঁত নয়, তবে বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্য এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেন। ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের কোন কোন জায়গায় পিছিয়ে পড়ছে, তা চিহ্নিত করা জরুরি। যেসব ব্যবস্থা বা কার্যক্রম সময়ের সঙ্গে কার্যকারিতা হারিয়েছে, সেগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় শিল্পখাতের নেতৃবৃন্দের পাশাপাশি তরুণ পরিবর্তনকারীদের মতো নতুন ও গুরুত্বপূর্ণ কণ্ঠকে আরও বেশি যুক্ত করতে হবে। তাঁর ভাষায়, আস্থা চাওয়া যায় না, বরং তা অর্জন করে নিতে হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় বাস্তববাদী, প্রয়োজনীয় সংস্কার আনতে সাহসী এবং সংশ্লিষ্ট অংশীজনদের যুক্ত করার ক্ষেত্রে উন্মুক্ত থাকবে। তাঁর মতে, এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলা সম্ভব।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন