politics · Amar Bangla BD
স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী
দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই বলে হুশিয়ারি দিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে নামাজ শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। মধ্যরাতের কোনো নির্বাচনে নয়। রুহুল কবির রিজভী জানান, যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, তাবেদার রাষ্ট্র করতে চায় তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন বেরিকেড তৈরি করবে। একই সঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে দেয়া বক্তব্যের জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →