health · Amar Bangla BD

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ

Amar Bangla BD0 views
দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিশেষ টিকা ক্যাম্পেইন। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিতে কোনো কারণে যারা বাদ পড়েছে, তাদেরও বিশেষভাবে টিকার আওতায় আনা হবে। চিকিৎসকরা বলছেন, শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে টিকার বিকল্প নেই। তাই নির্ধারিত সময়ের পাশাপাশি এই বিশেষ কর্মসূচিতেও শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা বলেন, ৯ থেকে ১৫ মাস বয়সে নিয়মিত সূচি অনুযায়ী এমআর টিকার দুটি ডোজ নেওয়া জরুরি। এর পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনে দেওয়া অতিরিক্ত ডোজও শিশুদের নেওয়া উচিত। তিনি অভিভাবকদের সন্তানদের টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে হাম-রুবেলার টিকা নিশ্চিত করার আহ্বান জানান। বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, এবারের কর্মসূচিকে ‘মপআপ প্রোগ্রাম’ বলা হচ্ছে। নিয়মিত কর্মসূচিতে যারা বাদ পড়েছে, টিকা সম্পর্কে জানত না কিংবা কোনো ধরনের সমস্যার কারণে কেন্দ্রে যেতে পারেনি এই কর্মসূচির মাধ্যমে তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হবে। এর আগে ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গত এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। ওই কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন