politics · Amar Bangla BD

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত

Amar Bangla BD0 views
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ নিয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি’র যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিঞা।শুক্রবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না। জবাবে যুগ্ম-কমিশনার বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে, তিনি কেন এই বক্তব্য দিয়েছেন। এই কথা তিনি কেন বললেন।’উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়ার পর এক প্রতিবাদ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১১ দল যেসব দাবি করে আসছে, সেগুলো মানলেই ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।’
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন