health · Amar Bangla BD

মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

Amar Bangla BD0 views
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরারা হলেন- সজিব, সামিয়া, সামিন ও তাদের বাবা হেলাল উদ্দিন (তিনি এখনও নিখোঁজ রয়েছেন)। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ে মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ট্রলারে করে গরু, ছাগলসহ ১৩জন যাত্রী নিয়ে তারা নদী মাঝ পথে ঝড়ের কবলে পড়ে। এতে ট্রলারটি উল্টে নদীর পানিতে ডুবে যায়। এ সময় ৮জন সাঁতরে পাড়ে উঠে যায়। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর নিখোঁজ থাকে একই পরিবারের ৪ জন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ ৪ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনের মরদের উদ্ধারের জন্য অভিযান চলছে।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন