business · Amar Bangla BD

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Amar Bangla BD0 views
জরুরি মেরামত কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেমরা, সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার ও আমুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি এবং কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকাও এর আওতায় থাকবে। এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া ও পাটের বাগ এলাকায়ও গ্যাস থাকবে না। তালিকায় রয়েছে জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাও। তিতাস জানিয়েছে, মেরামতকাজ চলাকালে নির্ধারিত এলাকার পাশাপাশি আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের চাপ কমে যেতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন