politics · Amar Bangla BD
‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ্চ সহায়তাকারী দেশগুলোর একটি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপানে দক্ষ বাংলাদেশি শ্রমিক পাঠানো নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি। অন্যদিকে জাপানে প্রবীণ মানুষের সংখ্যা বেশি। এই বাস্তবতায় জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে উভয় দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হবে। মন্ত্রী বলেন, জাপানে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশে জাপানি ভাষা শেখানোর জন্য প্রয়োজন হলে বিশেষায়িত প্রতিষ্ঠানও চালু করা হবে। মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্কও আরও শক্তিশালী করা সম্ভব।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →