crime · Amar Bangla BD

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

Amar Bangla BD0 views
ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, আমরা একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি, কিন্তু সেসব ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাননি তিনি। গ্রেপ্তাররা অর্থের বিনিময়ে ওই হামলায় অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। যারা হামলা করেছে তারা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’-এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যায়। সংস্থাটি অভিযোগ করছে, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে। এ বিষয়ে শাহ আলী থানায় একটি মামলা করেছেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন