entertainment · Amar Bangla BD

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

Amar Bangla BD0 views
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন। তিনি বলেন, জাসদ কার্যালয়ে মিছিল-স্লোগান হচ্ছিল। সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। পল্টন থানা পুলিশ সেখান থেকে সন্দেহভাজন ৩০/৪০ জনকে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আকতার হোসেন আরও জানান, অভিযান এখনও অব্যাহত রয়েছে।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন