entertainment · Amar Bangla BD

কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

Amar Bangla BD0 views
দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের ছবি প্রকাশ করে থাকেন। ভক্তদের মাঝে ভাগ করে নেন নিজের ব্যাক্তিগত মুহূর্ত। সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন। সময় যেন থেমে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে। পোষ্টে তিনি জানিয়েছেন কী কাজ তিনি কোনো পরিকল্পনা ছাড়াই করেন। পোষ্টের ক্যাপসনে তিনি লেখেন, আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান। অর্থাৎ, কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। পোষ্টে তাকে দেখা যায়, টেবিলের সামনে বসে থাকা অবস্থায় মুখে ভেসে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা তার এই হাসিগুলোই চলে আসে কোনো প্ল্যান ছাড়াই! জয়ার এমন পোষ্টে অনেকেই নানানরকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না। জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন