general · Amar Bangla BD

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ

Amar Bangla BD0 views
গতকাল রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় চলছে। এ হামলা কেন হয়েছে এমন প্রশ্নে পুলিশ জানিয়েছে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আজ ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম এ তথ্য জানান। নাজমুল আলম জানিয়েছেন, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৩৫ কাঠা জমির দখল/বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন