health · Amar Bangla BD

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

Amar Bangla BD0 views
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। খবর বার্তাসংস্থা রয়টার্স। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২। ডেরা ইসমাইল খান জেলায় প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে। এসব হামলার মূল লক্ষ্য থাকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এসব হামলায় অনেক বেসামরিকেরও মৃত্যু ঘটে। এক বিবৃতিতে রেসকিউ ১১২২ জানিয়েছে, জেলার দারাজিন্দা এলাকার আমান মেলায় বিস্ফোরণটি ঘটেছে। দারাজিন্দা স্টেশনের উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যায়। পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। চলতি সেপ্টেম্বর মাসেই ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা লঙ্ঘনের ও প্রাণঘাতী বিস্ফোরণের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন