health · Amar Bangla BD

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

Amar Bangla BD0 views
দেশে আশঙ্কাজনভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৫ জন। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) হাম উপসর্গে মারা যায় তিনজন শিশু। এদিন আক্রান্ত হয় ১ হাজার ৬৪ জন। যার মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ ছিল ৯৮০ জনের শরীরে।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন