crime · Amar Bangla BD

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

Amar Bangla BD0 views
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জমির মালিকদের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান। ঘটনার বিষয়ে জানা যায় শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোকজন ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আত্মগোপন করেন। খবর পেয়ে সেখানে যান সালমান মুক্তাদির। ততক্ষণে পুরো স্টুডিও ভাঙচুর ও লুটপাট করে তছনছ করা হয়। পরে নিজের ফেসবুক পেজে তিনি লাইভে এসে বিষয়টি জানান ।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন