politics · Amar Bangla BD
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শুক্রবার নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন তিনি। সফরকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হয়। সফরের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে সফল ও ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
মূল সংবাদ
এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।
মূল প্রতিবেদন পড়ুন →