politics · Amar Bangla BD

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

Amar Bangla BD0 views
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় এখন পর্যন্ত ৮১৭ জনের নিয়োগ বাকি রয়েছে। তাদের ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করার পর চূড়ান্ত আবেদনও জমা পড়েছে। মন্ত্রী বলেন, নিয়োগপত্র ইস্যুর আগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। এ প্রক্রিয়ায় কিছু প্রার্থীর ভেরিফিকেশন বাকি থাকার পাশাপাশি অনেকের ঠিকানা পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা পর্যায়ক্রমে এসব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন। ভেরিফিকেশন ও ঠিকানা-সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাদের নিয়োগ এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো নজরদারিতে রাখা হয়েছে এবং সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন