sports · Amar Bangla BD

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

Amar Bangla BD0 views
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর মূল একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়ক ছাড়াও একাদশে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন। অন্যদিকে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম এবার একাদশে নেই। বাংলাদেশের একাদশ মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, শুকি ইতোফুসা।
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন